পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাফার সার গোডাউনে কর্মবিরতি পালন করছেন শতাধিক শ্রমিক। শ্রমিকদের কর্মবিরতিতে গোডাউনে সার ওঠা-নামার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে দূরদূরান্ত থেকে সার নিতে আসা ডিলার ও ট্রাকচালকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সারবোঝাই বেশ কয়েকটি ট্রাক গোডাউনের বাইরে অপেক্ষা করছে। শ্রমিকরা কাজ বন্ধ রাখায় ট্রাক থেকে সার নামানো এবং ডিলারদের কাছে সার সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শ্রমিকদের অভিযোগ, দুই বছর ধরে তাদের...