রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে ডাকাত দলের। এ সময় মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত পাভেলকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকার ঘটনা এটি। অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক মো. আনোয়ার হোসেনের ভাষ্য, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দি...