কনসার্টে ‘আর্ক’ ব্যান্ডের ভোকাল সৈয়দ হাসানুর রহমান হাসানকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনার প্রতিবাদে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ কনসার্ট। শিল্পীদের প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও মঞ্চে স্বাধীনভাবে পরিবেশনের পরিবেশ নিশ্চিতের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লাউড সিটি টেকওভার’। হাসান ও তার ব্যান্ড ‘আর্ক’ ছাড়াও পারফর্ম করবে ক্রিপটিক ফেইট, কার্নিভাল, লেভেল ফাইভ, মেটাল এরর ও আচার। থাকছেন এ কে রাহুল এবং র্যাপার ব্ল্যাক জ্যাং।
গত ৫ আগস্...