প্রতিবারই জন্মদিনে ভক্তদের কিছু না কিছু নতুন চমক উপহার দেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। গত ২৪ অক্টোবর নিজের জন্মদিনে তেমনই এক দারুণ সারপ্রাইজ দিলেন তিনি। কাছের বন্ধু, সহকর্মী আর গণমাধ্যমকর্মীদের নিয়ে জমকালো আয়োজনে সেজে উঠেছিল পরীর এবারের জন্মদিনের সন্ধ্যা, যার নামকরণ করা হয়েছিল ‘শিউলি সন্ধ্যা’।অনুষ্ঠানের ঠিক মাঝে হঠাৎ করেই সবাইকে অবাক করে দিয়ে মাইক্রোফোন হাতে নেন পরীমনি। মুচকি হেসে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ওয়েট! আমার মনে হয়, আমি সবার সঙ্গে কথা বলার আগে সবাইকে একটা টপি...