প্লাস্টিক আধুনিক সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এর সহজলভ্যতা, কম খরচ এবং বহুমুখী ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে। কিন্তু এই সুবিধার আড়ালে প্লাস্টিক আজ মানবসভ্যতা ও পরিবেশের জন্য এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৬’-এর প্রেক্ষাপটে প্লাস্টিক দূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা...