আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা দাকোপে আসবেন। এই সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার নলিয়ানে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করে পুরো এলাকাকে আনা হয়েছে নজরদারির আওতায়।সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আকাশপথে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ শেষে সকাল...