নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। মৃত তোতা মিয়াকে ফজলুল করিম সরকার উল্লেখ করে প্রত্যয়ন দেওয়ার অভিযোগে সোমবার দুপুরে তার ছেলে মনির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে মনির হোসেন উল্লেখ করেন, তাদের সব ধরনের কাগজপত্রে তার বাবার নাম তোতা মিয়া। বাবার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানের স্বাক্ষর করা মৃত্যু সনদেও তোতা মিয়ার নাম উল্লেখ করা হয়...