অস্কারজয়ী ব্রিটিশ-আমেরিকান নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দি ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশে মুক্তি পাবে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় এটি উপভোগ করা যাবে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশে আসছে মহাকাব্যিক চলচ্চিত্র ‘দি ওডিসি’। এজন্য অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা চালু করা হবে।
ইউনিভার্সেল পিকচার্স পরিবেশিত ‘দি ওডিসি’র মাধ্যমে প্রথম...