ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিধিমালায় বেশ কিছু সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।সংশোধিত বিধিমালা অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা করা হয়েছে। আগে চেয়ারম্যান প্রার্থীর জামানত ছিল ৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর ১ হাজার টাকা।প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।এ ছাড়া, চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা...