চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যখন চুক্তি সই হচ্ছিল, তখন রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ ভবনের বাইরে বিক্ষোভ করছিলেন বিভিন্ন বাম রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, ১৫ বছর টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।বিদেশি কোম্পানিকে বন...