ময়মনসিংহ নগরীতে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত আফরিন রশিদ সেজুঁতিকে (২০) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর আজ রবিবার সকালে তাকে নগরীর আকুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম জানালেন, হামলার ঘটনায় মামলা করেছেন পশু চিকিৎসক আশিকুর রহমান। সেজুঁতিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ জানায়, ঘটনাটি গতকাল শুক্রবারের। তবে এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে শনিবার। নজরে এলে ঘটনা তদন্তের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামর...