সারা দেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকারের নেওয়া পাঁচটি শিক্ষার্থী বান্ধব উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।আজ বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।মাহদী আমিন জানালেন, আজ চট্টগ্রাম বোর্ড ব্যতীত সারা দেশে ২ হাজার ৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির পাশ...