হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষাকালে বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ ও সহজ করতে নৌকা বিতরণ করা হয়েছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২ লাখ ৬০ হাজার টাকার বরাদ্দে নৌকাগুলো নির্মাণ ও বিতরণ করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা কাচারি-সংলগ্ন ঘাটে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে নৌকাগুলো তুলে দেওয়া হয়।জানা গেছে, সং...