শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিটিভিতে প্রচার হবে নাট্যাভিনয়, নৃত্য ও সংগীতের সম্মিলনে ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। এতে দেখা যাবে দেবী দুর্গার আগমনী থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক আখ্যান। বিজয়া দশমীর বিশেষ এ আয়োজনে ফুটে উঠবে দুর্গোৎসবের আবহ এবং অশুভের বিরুদ্ধে শুভশক্তির চিরন্তন বিজয়ের বার্তা। দেবী দুর্গার ভূমিকায় অধরা রিয়া এবং মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন রতন সাহা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে থাকছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মণ্ডল, হরিদাস মজুমদার, পঙ্কজ কুমার চক্রবর্তী।
উপ...