জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ে ইজিবাইক চালক আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাইমুজ্জামান মুক্তা পঞ্চগড়ের কাজীপাড়া ধাক্কামারা ইউনিয়নের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি ছিলেন।জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্...