ফল আমদানির ঋণপত্র
(এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ
ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ফল
আমদানির নগদ মার্জিনের হার নির্ধারণ করা যাবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি
ও নীতি বিভাগ-১ থেকে জারি করা হয়েছে এ-সংক্রান্ত সার্কুলার।
এতে জানানো হয়,
অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত
রাখতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর একটি নির্দেশনা জারি করা হয়েছিল। যেখা...