ধর্মের ভিত্তিতে বিভাজন
সৃষ্টি না করে সৎকর্মের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ
করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান
মঞ্জু।
তিনি বলেন, ধর্মীয়
উৎসবকে কেন্দ্র করে একশ্রেণির মানুষ হিংসা-বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর চেষ্টা করে। অথচ
কোনো ধর্মই মানুষকে হিংসা, হানাহানি কিংবা অন্যকে হেয় করতে শেখায় না।
দুর্গাপূজা উপলক্ষে
মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা
বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু। তার নেতৃত্বে...