দেশে নাট-বোল্ট-স্ক্রুর উৎপাদন বাড়লেও শুল্ক ফাঁকি দিয়ে আসা সস্তা বিদেশি পণ্যে চাপে পড়েছে স্থানীয় শিল্প। আকিজ, আরএফএল, মেঘনা, ওয়ালটন, সুপার স্টার, বিএসআরএমসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ খাতে বিনিয়োগ করলেও অবৈধ আমদানি সেই বিনিয়োগকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তারা।
শিল্পসংশ্লিষ্টদের অভিযোগ, প্রকৃত এইচএস কোড পরিবর্তন, কম মূল্য ঘোষণা, ভুল বা মিথ্যা ঘোষণা এবং সীমান্ত দিয়ে চোরাই পথে বিপুল নাট-বোল্ট-স্ক্রু দেশে ঢুকছে। এতে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি বৈধ আমদানিকারক ও দেশীয় উৎপাদকরা...