ভোলার লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে এক বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার কসাইখানা পরিদর্শক মো. জামাল পাটোয়ারীর বিরুদ্ধে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিউ মন্দিরের সামনের ঘটনা এটি। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।ভিডিওতে দেখা যায়, দুধ বিক্রেতা মঞ্জুরের মাথায় দুধ ঢেলে দিচ্ছেন জামাল পাটোয়ারী। স্থানীয়দের অভিযোগ, দুধে পানি বা ভেজাল পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্...