টানা কয়েক দিনের অতি ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ। পাহাড় থেকে সমতল সর্বত্রই দুর্যোগের ছাপ স্পষ্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা, মহানন্দা, তোর্সা, জলঢাকা, রায়ডাকসহ একাধিক নদীর জলস্তর দ্রুত...