সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনে পুলিশ আন্দোলনকারী ছাত্রদের ওপর গুলি চালিয়েছে—এমন একটি চাঞ্চল্যকর দাবি করে একটি সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে পুলিশের ভূমিকা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ভিডিওটি ভারতের দিল্লির কোনো ঘটনার নয়; বরং এটি গত মার্চ মাসে পাকিস্তানের করাচিতে একটি আমেরিকা বিরোধী বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনী...