বাগেরহাটের মোল্লাহাটে চার দিন নিখোঁজ থাকার পর তাউছিন মোল্লা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রামের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তাউছিন মোল্লা কাচনা গ্রামের মো. সুজন মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, গত ২৮ সেপ্টেম্বর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় তাউছিন। এরপর পরিবারের সদস্যরা মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। চার দিন ধরে শিশুটির কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের সদস্যদের। ব...