বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঢাকা
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ডুয়েট
ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের সংগঠন ডেজা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনায়
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চত্বরে আয়োজন করা হয় এ আলোচনা সভার।
ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলমের
সভাপতিত্বে সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন এ্যাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও
বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
আরও পড়ুন...