বহু দশক পর ফের ডিব্রুগড় থেকে আন্তর্জাতিক জলপথে পণ্য পরিবহণ শুরু হল। সোমবার বগিবিল নদীবন্দর থেকে ৫৪০ টন মিথানল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিল পণ্যবাহী জাহাজ পাটকাই। ডিব্রুগড় থেকে কোনও বিদেশি গন্তব্যে আন্তর্দেশীয় জলপথে পণ্যবাহী জাহাজ চলাচলের এটাই প্রথম ঘটনা।নতুন করে গড়ে ওঠা বগিবিল নদীবন্দর, অর্থাৎ আইডব্লিউএআইয়ের বগিবিল টার্মিনাল থেকে জাহাজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশে যাত্রা করা পাটকাই-এ অসম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল ২৭টি কনটেনারে বোঝ...