ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।আজ শুক্রবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেছেন, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরন...