টরন্টো উৎসবের
দ্বিতীয় দিনে লালগালিচায় হাঁটেন থাইল্যান্ডের তারকা ললিসা ‘লিসা’ মানোবান। উপলক্ষ,
তার প্রথম একক প্রামাণ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’র বিশ্ব প্রিমিয়ার। ব্ল্যাকপিংকের সদস্য
হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত এই শিল্পীর সংগীতের বাইরের পথচলা, শৈশবের স্বপ্ন থেকে আন্তর্জাতিক
তারকা হয়ে ওঠার গল্প উঠে এসেছে এতে। তথ্যচিত্রটির পরিচালক সু কিম। লিসার এক বছরের পথচলাকে
অনুসরণ করে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্রটি। এতে সংগীতের পাশাপাশি তার অভিনয়জীবনের দিকটিও
গুরুত্ব পেয়েছে।
হলিউড তারকাদের ঝলক
হলিউড তারকা লেসল...