পাহাড়ে জুমের পাকা ধান ঘরে তোলার ব্যস্ততা চলছে। এ সময় জুম থেকে ধান ও অন্যান্য ফসল বহনে প্রয়োজন হয় বাঁশের তৈরি নানা ধরনের ঝুড়ি। মৌসুমের চাহিদা ঘিরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে উঠেছে বিভিন্ন আকারের ঐতিহ্যবাহী বাঁশের ঝুড়ি। তবে বিক্রেতাদের দাবি, উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম বাড়লেও ঝুড়ি বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ঝুড়ির দাম বেড়েছে।গতকাল শনিবার মাইসছড়ি বাজারে বিক্রির জন্য বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ঝুড়ি নিয়ে এসেছেন কারিগরেরা। এসব...