পাকিস্তানের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, ২৬ জুন প্রচারিত একটি অনুষ্ঠানে জিও নিউজ এমন কিছু ‘ধর্মীয় দৃশ্যায়ন’ সম্প্রচার করেছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করতে পারে।এ ঘটনায় জিও নিউজ ক্ষমা চেয়ে...