কওমি মাদ্রাসাভিত্তিক সাতটি ইসলামী রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগ ও সহযোগিতায় ‘সমমনা ইসলামী দলসমূহ’ নামে গড়ে উঠেছে নতুন জোট। এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনে সমন্বিতভাবে অংশ নেওয়া এবং কওমি ধারার দলগুলোর ভোট এক বাক্সে আনা। তবে নির্বাচনী সমঝোতার এই উদ্যোগের আড়ালে পুরনো রাজনৈতিক জোটের সমীকরণ বদলানোর চেষ্টা চলছে কিনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিশেষ করে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য থেকে বাং...