রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন কেনাবেচা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মুন্না শেখ, নাসির উদ্দিন শান্ত ও নাসিম।অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি নতুন অ্যান্ড্রয়েড ফোন, ১২৬টি ব্যবহৃত মোবাইল ফোন, ১৬৫টি ব্যবহৃত মোবাইলের ডিসপ্লে, ১৬টি ট্যাব এবং মোবাইল ফোনের ৬৫টি বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।আজ রবিবার র্যাব-২ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপ-অধিনায়ক নিফাজ রহমান। তিনি জানাল...