২৯ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় নাসরিন শিকদার সেজে জামিন নিতে এসে আটক হয়েছেন মনোয়ারা বেগম নামের এক গৃহকর্মী। আজ বৃহস্পতিবার জামিন নিতে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ-৪ এর বিচারক তানিয়া সুলতানা লিপির আদালতে আত্মসমর্পণ করেন তিনি। শুনানির একপর্যায়ে তাকে ভুয়া আসামি হিসেবে শনাক্ত করেন বিচারক। এ সময় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইব্রাহীম খলিল অপু জানিয়েছেন, এজাহারনামীয় মূল আসামি নাসরিন শিকদারের পরিবর্তে মনোয়ারা বেগম আদালতে এসে আত্মসমর্পণ...