চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ অংশে প্রায় আধা কিলোমিটারজুড়ে জমেছে পৌরসভার ফেলা বর্জ্যের স্তূপ। সড়কের তিন পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। পথচারীদের হাঁটার পথ হয়ে পড়েছে সংকীর্ণ। স্থানীয় বাসিন্দা সায়েম ও মোটরসাইকেল চালক বোরহান জানান, সামান্য বৃষ্টি হলেই পাশের ময়লা-আবর্জনা পানিতে গড়িয়ে মূল সড়কে চলে আসে। হাঁটতে গেলে জীবাণুর সংস্পর্শের আশঙ্কা থাকে।হাঁটার পথও বারবার বদলাতে হয়। কখনো ঝুঁকি নিয়ে হাঁটতে হয় সড়কের মাঝদিয়ে। সেইসঙ্গে দুর্গন্ধের বিরক্তি তো আছেই।পৌরস...