দেশের প্রখ্যাত চক্ষু চিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।১৯৩৭ সালের ২৭ আগস্ট তিনি মিরসরাইয়ের কাঁটাছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডা. আহমেদুর রহমান।ডা. রবিউল হোসেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র, ইম্পেরিয়াল হাসপাতাল, ইম্পেরিয়াল কলেজ অব নার্সিংসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
আরও পড়ুন...