বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে বিপুল পরিমাণ মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের ম্যানেজার মানস মিস্ত্রী শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।এর আগে বুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত গ্রিন গার্ডেন রিসোর্টে এ ঘটনা ঘটে।অভিযোগে বলা হয়েছে, রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুল...