ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট ও চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অনেকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। এতে করে ভোগান্তি বাড়ছে যানবাহনচালকদের।খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনে প্রতিদিন ৫০ হাজার ঘনমিটার গ্যাস বরাদ্দ দেওয়া হয়। তবে চাহিদা রয়েছে আরও বেশি। মূলত ১২-১৫ পিএসআই চাপে গ্যাস প্রয়োজন হলেও ফিলিং স্টেশনগুলো ১-২ পিএসআই চাপে গ্যাস পাচ্ছে। এর ফলে কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না যানবাহনগুলো। এতে করে গ্যাসের জন্য হাহাকার বাড়ছে। দী...