রাজবাড়ীর গোয়ালন্দঘাটে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মণ্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।গতকাল রবিবার বিকালে নড়াইল সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আজ সোমবার ফরিদপুরে সংবাদ সম্মেলনে ফরিদপুর র্যাব-১০ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদার এ তথ্য জানান।তিনি বলেছেন, গোপন সংবাদ পেয়ে র্যাবের ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল বিকালে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চা...