সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতের খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন সীমান্ত এলাকায়।নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন (২৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক।প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে মিনহাজ লাখাট স্টেশনসংলগ্ন এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে খাসিয়ারা...