বসন্তের আলো-ছায়ায় এখন অন্যরকম এক রূপে সেজেছে যশোরের আমবাগান। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা অসংখ্য ছোট ছোট আমের গুটি যেন প্রকৃতির নিজস্ব অলংকার। কোথাও ডাল নুয়ে পড়েছে গুটির ভারে, কোথাও বা হালকা বাতাসে দুলে উঠছে সোনালি আভা সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। এই সৌন্দর্যের ভেতরেই লুকিয়ে আছে চাষিদের স্বপ্ন, আশ...