রাঙামাটিতে নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা দিয়েছেন জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।জেলার প্রবেশমুখ থেকে দলীয় কার্যালয় পর্যন্ত বিভিন্নস্থানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের।শত শত গাড়ির শোভাযাত্রা আর পথে পথে হাজার হাজার নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যান হওয়ার পর আজ বৃহস্পতিবারই নিজ শহরে ঢুকলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, নতুন পরিচয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবেই।আজ বৃহস্পতিবা...