অস্কার মনোনীত আইরিশ অভিনেতা কলিন ফ্যারেল ওয়েব সিরিজ ‘সুগার’-এর দ্বিতীয় মৌসুমে নাম ভূমিকায় ফিরেছেন। এর আগে ‘দ্য পেঙ্গুইন’ সিরিজে মুগ্ধ করেছেন তিনি। ৫০ বছর বয়সী এই তারকাকে প্রশ্ন করেছেন জনি হক
‘সুগার’ সিরিজে অভিনয়ের পাশাপাশি আপনি একজন নির্বাহী প্রযোজক। একই সঙ্গে দুটি দায়িত্ব সামলাতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জ ও সুযোগ দেখেছেন?
ভালোই। বলতে গেলে, দুই মৌসুমেই আমরা শুটিং করার সময় পর্যন্ত গল্প ও চিত্রনাট্য নিয়ে কাজ করেছি। অর্থাৎ শুটিং চলাকালীনও লেখা চলছিল। আমি অবশ্য কাউকে এভাবে কাজ করার পরামর্শ দ...