দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন টাবু। পুলিশ কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ক্ষমতাধর কর্মকর্তার চরিত্রে তাকে একাধিকবার দেখা গেছে। এবার ফের এমনই এক ভূমিকায় পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। পুরি জগন্নাথ পরিচালিত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘স্লাম ডগ: ৩৩ টেম্পল রোড’-এ তাকে দেখা যাবে গৌরি হেগড়ে নামের এক ইনকাম ট্যাক্স ডেপুটি কমিশনারের চরিত্রে।
গতকাল প্রকাশিত সিনেমাটির নতুন চরিত্র-ঝলকে টাবুর চরিত্রের বেশ কিছু দৃশ্য সামনে এসেছে। সেখানে তাকে দুর্বৃত্তদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে, চড় ম...