শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে ফ্রান্স জুড়ে বিক্ষোভ অব্যাহত থাকায় চলতি সপ্তাহের বাকি দিনগুলোয় দেশের সব উচ্চবিদ্যালয়ের ক্লাস স্থগিত করেছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু। স্থানীয় সময় মঙ্গলবার উচ্চবিদ্যালয় অবরোধ করে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।দেশটির বিভিন্ন শহরে লাখো মানুষ শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে অনুপস্থিত শিক্ষকদের পরিবর্তে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ, মধ্যাহ্নভোজের বিরতি দীর্ঘ করা এবং প্রতিদিনের ক্লাসের সময়সূচি...