ভারত ও ওয়েস্ট ইন্ডিজের
মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি জমে উঠেছে। আপাতত সিরিজে ২-২ সমতা। এই দ্বিপক্ষীয়
সফর ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটের রাজস্ব বণ্টন ব্যবস্থার দিকে সরাসরি আঙুল তুলেছেন ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস ডেরিং। তার
দাবি, আয়োজক হিসেবে ভারত মিলিয়ন ডলার আয় করলেও উইন্ডিজ বোর্ড এক পয়সাও পাচ্ছে না।
উইজডেন ক্রিকেটের ‘দ্য স্কুপ’ পডকাস্টে কথা বলার সময় আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান
আর্থিক কাঠামোর তীব্র সমালোচনা করেন ডেরিং। বিদ্যমান সম্প্রচার ও...