দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে জনপ্রিয় অনেক অভিনেত্রীই অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও ছিলেন মেধাবী। তাদের মধ্যে কয়েকজনের রয়েছে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি। কেউ এমবিবিএস সম্পন্ন করেছেন, আবার কেউ দন্ত চিকিৎসায় বিডিএস ডিগ্রি অর্জন করেছেন। চিকিৎসক হওয়ার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তারা।এই তালিকায় রয়েছেন সাই পল্লবী, শ্রীলীলা, অদিতি শঙ্করসহ দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত কয়েকজন অভিনেত্রী।অদিতি শঙ্করতামিল সিনেমার জনপ্রিয় পরিচালক শঙ্করের মেয়ে অদিতি শঙ্কর। অভিনয়ে আসার আগে চিকিৎসাশাস্ত্রে...