কুষ্টিয়া জেলা কারাগারে মো. আরিফুল ইসলাম (২৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসার রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০১৯ সালের ২৭ অক্টোবর থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী ছিলেন।...