একসময় সকাল হলেই তালেশ্বর কুমোরপাড়ায় শোনা যেত মাটির চাকায় ঘোরার শব্দ। বাড়ির উঠানে সারি সারি মাটির হাঁড়ি-পাতিল, কলসি, সরা, মটকা আর ফুলের টব শুকাত রোদে। পরিবারের নারী-পুরুষ সবাই মিলে মাটি দিয়ে তৈরি করতেন নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী। সেই মাটির চাকার সঙ্গে ঘুরত শত শত পরিবারের জীবন-জীবিকা।কিন্তু সময় বদলেছে। মানুষের ঘরে জায়গা করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, অ্যালুমিনিয়ামসহ নানা আধুনিক পণ্য। কমেছে মাটির তৈজসপত্রের ব্যবহার। সঙ্গে বেড়েছে উৎপাদন খরচ, কমেছে লাভ। ফলে একসময়ের জমজমাট বাগেরহাট সদর উপজেলার তালেশ...