কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময় কাটাচ্ছেন। তবে পরিস্থিতি মেনে নিয়ে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন
হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। ম্যাগাজিন ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী এই অভিনেত্রী তার দুই দাম্পত্যজীবনের বিচ্ছেদ, ব্যক্তিগত সংকট ও ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন।
কিডম্যান ২০০৬ সালে সংগীতশিল্পী কিথ আরবানকে বিয়ে করেন। প্রায় ১৯ বছরের দাম্পত্যের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ হয়।
নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে কিডম্যান বললেন, ‘আমার জীবন কেমন হবে, সে...