গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকের মৃত্যু ঘিরে কয়েকটি কারখানায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি অন্তত চারটি কারখানায় ভাঙচুর চালায়। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, ভাঙচুরে তাদের কোনো শ্রমিক জড়িত না; বেশিরভাগ অংশগ্রহণকারী ছিল কিশোর এবং তারা লুঙ্গি পরিহিত। কর্তৃপক্ষের ভাষ্য, বহিরাগত উচ্ছৃঙ্খল ব্যক্তিরা কারও উসকানিতে এ ঘটনা ঘটিয়েছে।তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের কালার অ্যান্ড কোং পোশাক কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে লিজা বেগম...