ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হলেন। ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন কাখাবের বেনিদজে বিশ্বব্যাপী এফএমসিজি খাতে একজন অভিজ্ঞ ব্যবসায়ী নেতা। এর মধ্যে ১৫ বছরেরও বেশি সময় তিনি বোর্ড পর্যায়ের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। ২০০১ সালে বিএটিতে যোগদানের পর তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন ও জেনারেল ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন।