নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য হলেন রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সের কনস্টেবল আল আমিন (২৩)। তার বাড়ি উপজেলার পানসিপাড়া গ্রামে। অন্য দুজন হলেন, উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)। গতকাল বুধবার বিকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার&...